ঢাকাবৃহস্পতিবার , ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যুগের কথা ডেস্ক
নভেম্বর ১১, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জ জেলায় মোহনা টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কাটা শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিনের সভাপতিত্বে এবং মোহনা টিভির জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু’র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল ও সাংবাদিক হীরক গুণ প্রমুখ। পরে একটি র‌্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট্র, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিক এবং উদীচী শিল্পী গোষ্ঠীর কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।