ঢাকাশনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

রাইসুল ইসলাম রিপন
মে ৩০, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ​এ উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়ছে।

 

শনিবার দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন চত্বরে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

 

​উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় ​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় কামারখন্দ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।