ঢাকাশুক্রবার , ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিএনজি ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু  

যুগের কথা ডেস্ক
অক্টোবর ১০, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মচারী আজাদুজ্জামান মোল্লা (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন।
সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সরিষাকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুজ্জামান মোল্লা সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের আজিজুল হকের ছেলে।
তিনি সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, সিএনজি চালিত
অটোরিক্সায় সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে পাবনায় যাওয়ার সময় সরিষাকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি যানবাহন দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আজাদুজ্জামানের মৃত্যু হয়। দুজন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।