যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় আব্দুর রহমান সভাপতি, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
রবিবার বিকেলে পৌর শহরের রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন। সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধ আবু ইউসুফ সুর্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, আব্দুল বারী সেখ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আসাদ উদ্দিন পবলু, পৌর আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজ করনী লকেট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা প্রমুখ।
আলোচনা সভা শেষে ২য় অধিবেশনে পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার সঞ্চালনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে পুনরায় আব্দুর রহমান সভাপতি, সাধারণ সম্পাদক পদে শাহাদত হোসেন কে নির্বাচিত করে কমিটির নাম ঘোষনা করা হয়।
