যুগের কথা প্রতিবেদক : সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রবিবার সকালে বণার্ঢ্য র্যালি, বেলুন ফেস্টুন উড়িয়ে, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। র্যালিটি কালেক্টরেট ভবনের সামনে থেকে শুরু হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়ে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হবে জেলা প্রশাসক ড ফারুক আহাম্মদ এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সহ জেলা প্রশাসনে কর্মকর্তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের কথা শুনে এক সময় মানুষ না বুঝে হাসি ঠাট্টা করেছে। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশ শুধু কথায় নয়, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে ডিজিটাল ক্ষেত্রে রোল মডেল হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, চিকিৎসাসহ দেশে সকল সেক্টরে আধুনিক প্রযুুক্তির ছোঁয়া লেগেছে।তাই সকলের সহযোগিতায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাসুদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র বসাক,জেলা আইসিটি ফর এডুকেশন সভাপতি মোঃ শামীম হোসেন, মোঃ নলকা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সহকারী প্রোগ্রামার মোঃ সাখাওয়াত হায়দার প্রমূখ ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উৎযাপন উপলক্ষে দুই জন উদ্যােক্তার হাতে পুরস্কার তুলে দেন।
