ঢাকামঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হেলিকপ্টার যোগে ঢাকা আনা হয়েছে এমপি বাবু কে

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৭, ২০২০ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।সোমবার সকাল সাড়ে ৭টায় খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ হেলাল উদ্দিন এমপির বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য আক্তারুজ্জামান বাবুকে ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৪ সেপ্টেম্বর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি খুলনা মহানগরীর টুটপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।