ঢাকাসোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতির একাধিক মামলার আসামিসহ ৫ ডাকাত গ্রেপ্তার

রাইসুল ইসলাম রিপন
জুন ১৫, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ প্রতিনিধি: আন্তঃজেলার পাঁচ ডাকাত দলের সদস্যকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ।

রোববার (১৪ জুন) গভীর রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় অভিযান চালায়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা বিচারাধীন রয়েছে। সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন,সাদেক আলী মোকাদ্দেস(৬২) গাজিপুর – কালিয়াকৈ গ্রামের কাঞ্চন আফজাল হোসেন ছেলে। হৃদয় হাসান (২৬) গাজিপুর – কালিয়াকৈর গ্রামের সাদেক হোসেন ছেলে। সুজন(৩১) সিরাজগঞ্জ – শাহজাদপুর বাওসাগরি (বাসামারা) গ্রামের হাফিজুর রহমানের ছেলে । আরিফুল ইসলাম সবুজ(৩১) নাটোর -সিংড়া সোনাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ইমদাদুল হক (৪৩) সিরাজগঞ্জ – এনায়েতপুর গোপরেখী পশ্চিম পাড়া গ্রামের ছেলে ইনসাব আলী।

থানা পুলিশ সূত্র জানা যায়,সুজনের বিরুদ্ধে ১৩টি,হৃদয় হাসানের বিরুদ্ধে ৭টি,সাদেক আলীর বিরুদ্ধে ৫টি, আরিফুল ইসলাম ওরফে সবুজের বিরুদ্ধে ৫টি এবং ইমদাদুল হকের বিরুদ্ধে ৫টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

পুলিশের তথ্যমতে, চক্রটির সদস্যরা নিজেদের নামে ডাউন পেমেন্টে কেনা ছোট পিকআপ ব্যবহার করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করতেন। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বৈদ্যুতিক সাবস্টেশনে ব্যবহৃত তামার তার ও মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যেতেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাশমত আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাদেক আলী কামারখন্দের টিটিসি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া নাটোর সুগার মিল, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট কোল্ড স্টোরেজ, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি পলিথিন কারখানাসহ বিভিন্ন স্থানে ডাকাতিতে অংশ নেওয়ার তথ্য দিয়েছেন তারা।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হৃদয় হাসান, সুজন ও ইমদাদুল হক এর আগেও নাটোর সুগার মিল, কেশরহাট কোল্ড স্টোরেজ, গোদাগাড়ী ও ধামরাই এলাকায় সংঘটিত ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে পুনরায় ডাকাতি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কামারখন্দ চৌবাড়ি কৃষ্ণপুর এলাকার বন্ধ হয়ে যাওয়া ফেন্সি মিল্ক অ্যান্ড অ্যাগ্রো ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।