ঢাকারবিবার , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ বলার অভিযোগ: আত্মসমর্পণ করে জামিন পেলেন মুফতি আমির হামজা

শাহিন রেজা
জুন ১৪, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শাহিন রেজা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।

 

 রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন মঞ্জুর করেন।

​আদালত সূত্রে জানা গেছে, মুফতি আমির হামজা পূর্বে হাইকোর্ট থেকে এই মামলায় আগাম জামিন নিয়েছিলেন। আজ উচ্চ আদালতের নির্দেশ মেনে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

 

​আসামিপক্ষের আইনজীবী, অ্যাডভোকেট আবু তালেব (যিনি জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন)।

 

​বাদীপক্ষের আইনজীবী, সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল বলেন,

​গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মানহানি মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, তিনি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে কটূক্তি করেছেন।

 

​​২ এপ্রিল, মামলা দায়ের এবং ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি। ​২১ এপ্রিল, নির্ধারিত দিনে আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ​১৭ মে, সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

​১৪ জুন, অবশেষে আদালতে সশরীরে হাজির হয়ে জামিন লাভ করলেন মুফতি আমির হামজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।