ঢাকাশনিবার , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধান মাড়াই মেশিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু

রাইসুল ইসলাম রিপন
জুন ৬, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ধান মাড়াই মেশিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধোপাকান্দি নিজ বাড়ীর আঙিনায় এ ঘটনা ঘটে। আশরাফ ধোপাকান্দি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ধান মাড়াইয়ের জন্য ধান মাড়াই মেশিনে বিদ্যুতের লাইন সংযুক্ত করছিলেন বৃদ্ধ আলী আশরাফ। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্বজনরা।

খোকন মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফের মৃত্যু হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে থানায় অপমৃত্যু জিডি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।