যুগের কথা প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং মিলন ওয়েল মিল এ হামলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৬ মে) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা একটি পত্রে এই তথ্য জানানো হয়।
শোকজপ্রাপ্ত হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু।
ওই নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও গত ২৬ মে দুপুরে উল্লাপাড়া উপজেলাধীন মিলন ওয়েল মিল এ হামলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে (যাহা পত্রিকা ও থানায় অভিযোগ জেলা বিএনপির নিকট হস্তগত হয়েছে) কেন আপনার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না এ বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ৩ দিনের মধ্যে স্বশরীরে হাজির হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জেলা বিএনপির দপ্তর বিভাগে প্রদান করবেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সিদ্ধান্তে ওই নেতাকে শোকজ করা হয়।
