ঢাকাশনিবার , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আহত অস্বচ্ছল পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা কায়েস

রাইসুল ইসলাম রিপন
মে ২৩, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

রাইসুল ইসলাম রিপন, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় আহত ও অস্বচ্ছল কয়েকটি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও একটি বাইসাইকেল দেওয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে পাঁচটায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব সহায়তা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।

সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে উপজেলার চরকুড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত নুরনবীকে একটি বাইসাইকেল দেওয়া হয়। এ ছাড়া জামতৈল এলাকার মৃত মোনছের সন্দারের ছেলে রফিক, কাশেম মন্ডলের ছেলে আরিফ হোসেন এবং ওয়াদুদ প্রামাণিকের ছেলে মুছাকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।বিএনপির নেতারা জানান, সহায়তা পাওয়া ব্যক্তিরা দলের দুঃসময়ে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। সে কারণে তাঁদের পাশে দাঁড়ানো হয়েছে।

 

দলীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দেওয়া বাইসাইকেলের অর্থ দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। অন্য তিনজনকে আর্থিক সহায়তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। এতে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করেন।

 

মতবিনিময় সভায় আব্দুল্লাহ আল কায়েস নেতাকর্মীদের সাধারণ মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মীর আচরণে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

 

এ সময় তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, ‘জামায়াত একটি গুপ্ত দল। তারা বিভিন্ন দলে থেকে সেই দলের ক্ষতি করার চেষ্টা করে।’ তিনি নেতাকর্মীদের সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চৌধুরী স্কুল মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আব্দুল্লাহ আল কায়েস। উদ্বোধনী খেলায় ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব ও নওগাঁ ফুটবল একাদশ অংশ নেয়।

 

বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, সদস্যসচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ও সদস্যসচিব তানভীর ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।