ঢাকামঙ্গলবার , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৫০ লাখ টাকার হেরোইনসহ সিরাজগঞ্জে নারী মাদক কারবারি আটক

শাহিন রেজা
মে ১৯, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

শাহিন রেজা : সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর এক সফল অভিযানে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ মোছা. রেহেনা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ মে) ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

​আটক রেহেনা রাজশাহী জেলার মো. মোস্তফার স্ত্রী।

মঙ্গলবার (১৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

​র‌্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় হাটিকুমরুল গোলচত্বরে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজে বহন করত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।