কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের (২০২৬-২৭) অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় পরিষদের হলরুমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ খাত ও মৌলিক চাহিদা পূরণকে প্রাধান্য দিয়ে “৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ৪০০” টাকার বাজেট ঘোষণা করা হয়।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের সেখ এর সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা এ বাজেট ঘোষণা করেন।
এসময় পরিষদের হিসাব সহকারি কামকম্পিউটার অপরেটর মোঃ আমিরুল ইসলাম ও ইউপি সদস্যগণ,সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
