ঢাকামঙ্গলবার , ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটিতেও চালু আছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম

যুগের কথা ডেস্ক
এপ্রিল ৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. রায়হানুল ইসলাম ও সহাকারী পরিচালক সি সি ডা. ওয়ালিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হক, ডা. তানিয়া ইয়াসমিন, ডা. মো. পারভেজ শেখ, ডা. মো. আল ইমরান এর সার্বিক তত্ত্বাবধায়নে জেলার মা ও শিশু কল্যান কেন্দ্র এবং ১০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।

 

গত ২৮ শে মার্চ ২০২৫ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারন স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী সেবা সহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।

সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এএফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত রয়েছে। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।