ঢাকাশনিবার , ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাব মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রজেক্টরের মাধ্যমে ডিজিটালের গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদৌস। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।