যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধিনতার সুবর্ণ জয়ন্তি পালন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয়ের হল রুমে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান মাহমুদ এর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণও আলোচনাসভায় বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম সফি ও বীর মুক্তিযোদ্ধা হাসান খসরু খান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর কুমার সরকার এর সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিম আরা।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম,লুৎফর রহমান পিন্টু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিলা খাতুন, শামিম আরা লাজ, রিপনসহ সকল শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনাসভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
