ঢাকাশনিবার , ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সদস্যদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীপসেতু হলরুমে সিরাজগঞ্জ সদর উপজেলার জগাইমোড় ব্র্যাক অফিসের মাইগ্রেশন প্রোগ্রাম অনুপ্রেরণা-২ এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন মাইগ্রেশন ফোরামের সভাপতি রেজাউল করিম রঞ্জু, সহ-সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মনিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক এম.দুলাল উদ্দিন আহমেদ (সাংবাদিক), তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান সেতু, সদস্য শাহিন রেজা, রাশিদুল ইসলাম, আসলাম শেখ, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, জহুরুল ইসলাম, শাহাদত হোসেন, নাজবানু খাতুন ও লিপি খাতুন।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী আব্দুল মাজেদ। এসময় ব্র্যাক সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী রইচ উদ্দিন, মাইগ্রেশন ফপ্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার ঝর্ণা আকতার, ফিল্ড অর্গানাইজার শরীফুল ইসলাম ও অফিস সহকারী সাবিহা খাতুন উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।