যুগের কথা প্রতিবেদক : শনিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন বাসাইল মৌজাস্থ বাসাইল মন্দিরপাড়া ধৃত ১ নং আসামী সুবাশ চন্দ্র উরাও এর বসত বাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯.৮(নয় দশমিক আট) লিটার দেশীয় চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। শ্রী সুবাশ চন্দ্র উরাও (৩২), মৃত সুশিল চন্দ্র, সাং-বাসাইল মন্দিরপাড়া, ২। শ্রী রমেশ চন্দ্র রবি দাস (২৭), পিতা-নকুল চন্দ্র রবি দাস, সাং-বাসাইল দক্ষিণপাড়া উভয় থানা-রায়গঞ্জ ও জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
