তাড়াশ প্রতিনিধি : তাড়াশে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে গতকাল রবিবার র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এক র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদ খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বিএ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মনোয়ার হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সোহেল আলম খান, মৎস্য অফিসার মশগুল আজাদ, সমাজসেবা অফিসার এ, কে, এম মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নূর মামুন, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আ,ফ,ম নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ম্যোঃ আনিছুর রহমান, ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম, তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ। পরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় এ কর্মসূচি পালন করা হয়।
