যুগের কথা প্রতিবেদক : যথাযথ মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ২ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে।
দিবসের কর্মসূচি শুরু হবে আগামী বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯.৩০টায় সুবর্ণ অহংকার চত্বর জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ। ৯টা ৪৫মিনিটে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা। ৯টা ৩০মিনিটে জেলা শিশু একাডেমিতে শিশুদের মুক্তিযুদ্ধাভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
দিবসের মূল কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে বিজয় সৌধ (মুক্তির সোপান সংলগ্নে) ৫০বার তোপ ধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা। একই সময়ে বিজয় সৌধ (মুক্তির সোপান সংলগ্নে) বিজয় সৌধ, সিরাজগঞ্জ -এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবন /প্রতিষ্ঠানে জাতীয় পাতাকা উত্তোলন।
সকাল ৮.৩০ মিনিটে শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক,সিরাজগঞ্জ কর্তৃক শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন সাইড, মুকুল ফৌজ, সরকারি শিশু ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজ সালাম গ্রহণ ও ডিসপ্লে পরিদর্শন করেবন।
সকাল ১১টা ৩০মিনিটে শহিদ এম.মুনসুর আলী অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম।
বাদ যোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ মুক্তিযুদ্ধের বিদেহী আতœার মাগফিরাত/বীর মুক্তিযোদ্ধা /বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধ ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত /প্রার্থনা।
দুপুর বেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন (হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে আশ্রয় প্রতিষ্ঠানসমূহ)
দুপুর ২টা ৪৫মিনিটে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান।
বিলেন ৩টায় শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা, নাগরিক ও পৌর একাদশ এর প্রীতি ফুটবল প্রতিযোগিতা একই সময়ে স্ব-স্ব প্রতিষ্ঠানে দেশের সরকারি বেসরকারি শিশু পার্ক, শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা করা।
বিকেল ৩টা ৩০মিনিটে শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠান।
সন্ধ্যা ৬টায় গুরুত্বপূর্ণ সরকারি ও বে-সরকারি ভবনসমূহে প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহে জাতীয় পাতাকাসহ বিভিন্ন পাতাকা দ্বারা সজ্জিতকরণ ও আলোকসজ্জা (১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১৬ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত) একাই দিনে সুবিধাজনক সময়ে স্বাধীনতা স্কায়ার ও নাজমুল চত্বরে উন্মুক্ত স্থানে প্রমাণ্য চলচিত্র প্রদর্শনী।
সন্ধা ৬টায় শহিদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ ও প্রশাসন বার্তার মোড়ক উন্মেচনের মাধ্যমে দুইদিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচি শেষ করা হবে ।
