ঢাকাশনিবার , ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপ্তি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর প্রতিনিধি : কাজিপুরে কমিউনিটি পর্যায়ে যৌন, প্রজনন ও স্বাস্থ্যসেবা অধিকার উন্নয়ন এবং মা ও নবজাতকের দীর্ঘ মেয়াদি অসুস্থতাও মৃত্যুহার কমানোর লক্ষ্যে  বিভিন্ন প্রকল্পের সমাপনী উপলক্ষে অবহিতকরন  সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ই ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে কেয়ার বাংলাদেশ সিরাজগঞ্জ এর আয়োজনে ইউনিসেফের সহায়তায়  আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল। মুল বিষয়টি প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ সিরাজগঞ্জ এর প্রজেক্ট অফিসার লায়লা বেগম ।

আলোচনায় অংশ নেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেবব্রত রায়, কোর টিমের টিম লিডার, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজারগন, কোর টিমের সদস্য বৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য যে কেয়ার বাংলাদেশ কাজিপুরে দীর্ঘ তিন বছর ধরে স্বাস্থ্যসেবায় নিয়োজিত জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের আওতায় কার্যক্রম চলতো। যা ইতোমধ্যে মেয়াদ শেষ হয়। শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে প্রজেক্ট অফিসার কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।